জানে আলম জাহাঙ্গীর
কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার কেশবপুর গ্রামের জানে আলম জাহাঙ্গীর (৫৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফরিক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন শোক প্রকাশ করেছেন।