শিবালয়ে দুস্থদের মধ্যে সিসিডিবির খাদ্যসহায়তা

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

বেসরকারি সংস্থা খ্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-সিসিডিবি শিবালয় উপজেলার কোভিড-১৯ প্রাদুর্ভাবে দুস্থ সদস্যদের গতকাল রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসহয়তা ও অন্যান্য উপকরণ বিতরণ করে। এতে ইউএনও বি এম রুহুল আমিন রিমন প্রধান অতিথি ছিলেন। উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সিসিডিবির এরিয়া ম্যানেজার রুহী রহমান, উপজেলা শিক্ষা ফোরামের সভাপতি সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, প্রকল্প কর্মকর্তা রিংকু ডি পলিকার্প, এনজিও সমন্বয়ক সুভাষ মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচির আওতায় ৩৫০ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ১ কেজি করে তেল-লবণ, সাবান ও অন্য উপকরণ দেওয়া হয়।