রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা উপহার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া ও রূপগঞ্জের ইউএনও শাহ্ নুসরাত জাহানের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রত্যেকের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় শেষে তাদের হাতে গাছের চারা তুলে দেন সাংবাদিকবৃন্দ। সাংবাদিকেরা বলেন, মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তারা বদ্ধপরিকর। বিকালে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, সাংবাদিক হানিফ মোল্লা, ইমদাদুল হক দুলাল, আনিছুর রহমান, মাসুদ ভুঁইয়া, কাউছার আহমেদ, রুবেল মাহমুদ প্রমুখ।