পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত হয়েছেন। নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ আরো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
পঞ্চগড় : পঞ্চগড়ে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত হয়েছেন। গতকাল জেলার পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী দিনাজপুরের পার্বতীপুর নতুন বাজার সোনাপট্টি এলাকার আব্দুল মোমিনের ছেলে মেহেদী হাসান মুন (২২) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে উত্পল চন্দ্র রায় (২২)। তারা আটোয়ারী থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ফিরছিলেন।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভোজেশ্বরে মাহিন্দ্রের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান মুকুলের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল নড়িয়া উপজেলার ভেজেশ্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। জাহিদুর রহমান নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শুভগ্রামের বাসিন্দা এবং তিনি ইতালি প্রবাসী। এসময় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।