ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে ৩৪ নতুন মুখ

নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভাপতি আবু আহম্মেদ মন্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ১৪ সেপ্টেম্বর রাতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগের দপ্তরে জমা দেন। প্রস্তাবিত কমিটিতে ৩৪ নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে কারা আছেন সে বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক কেউই মুখ খুলতে চাননি। জানা গেছে, প্রস্তাবিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নুরুল আমিন রুহুল এমপি, সহসভাপতি হিসেবে সাবেক সহসভাপতি আওলাদ হোসেন, খন্দকার এনায়েত উল্লাহর নাম রয়েছে। এছাড়া ১১ জন সহসভাপতির মধ্যে আরো আছেন ডা. দিলীপ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, মেজবাউর রহমান ভূইয়া রতন, সাজেদা বেগম, আব্দুস সাত্তার মাসুদ প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ কামাল, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন এবং যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির নাম প্রস্তাব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আকতার হোসেন এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া প্রস্তাবিত কমিটিতে সম্পাদকীয় পদে স্থান পেয়েছেন অ্যাডভোকেট জগলু, আব্দুর রহমান, আশিকুর রহমান লাভলু, শেখ মোহাম্মদ আজহার, নাঈম নোমান, এফ এম শরিফুল ইসলাম, অ্যাডভোকেট তাহমিনা সুলতানা, জামাল হোসেন, আনিস আহমেদ, নাসির হোসেন, আবুল কালাম আজাদ, এস কে বাদল রায়, নজরুল ইসলাম। দপ্তর, সহ-দপ্তর, প্রচার ও সহ-প্রচার পদে সাবেক ছাত্রলীগের চার নেতার নাম প্রস্তাব করা হয়েছে। তারা হচ্ছেন রিয়াজ উদ্দিন, আরিফুর রহমান রাসেল, চৌধুরী সাইফুন্নবী সাগর এবং আসাদুজ্জামান আসাদ। ৩৬টি সদস্য পদে হাজি মোহাম্মদ সেলিম এমপি, শাহাবুদ্দিন শাহা, দীপু চৌধুরী, এ এস এম শহিদুল ইসলাম মিলন, গোলাম রাব্বানী বাবলু, সালাউদ্দিন বাদল, সাইফুল ইসলাম (মাসুদ সেরনিয়াবাত), মুজিবুর রহমান, জসিম উদ্দিন খান আজম, শাহজাহান ভূইয়া মাখন, আইয়ুব আলী খান, দেওয়ান গাফফার আহমেদ রাজিব, রাকিব হাসান সোহেল, মুকুল, মুক্ত, ওবায়েদ, সারোয়ার হোসেন লিপু, তরিকুল, শামীম প্রমুখের নাম রয়েছে।