নারায়ণগঞ্জ জেলায় এলজিএসপি ৩-এর আওতায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ আড়াইহাজার উপজেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। গতকাল উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের উপপরিচালক (উপসচিব, স্থানীয় সরকার) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেবেকা সুলতানা, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন।