সাইবেরিয়ার টমস্ক শহরের হোটেলে রাশিয়ার পুতিনবিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার আলেক্সেই নাভালনির দলের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে।
নাভালনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়, টমস্ক শহরের হোটেলে একটি পানির বোতলের মাধ্যমে নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়েছিল।
এর আগে ধারণা করা হয়েছিল যে বিমানবন্দরে নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়।
নাভালনি গত মাসে রাশিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয় তাকে। সেই থেকেই তিনি বার্লিনের ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এআর