ট্রাস্ট ব্যাংকের অ্যাপ থেকে টাকা আসবে বিকাশে

ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ট্রাস্ট-মানি’ ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। বিকাশে টাকা আনতে প্রথমে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। একটি অ্যাকাউন্ট একবার যুক্ত করলেই পরবর্তী সময়ে খুব সহজেই টাকা ট্রান্সফার সেবাটি নিতে পারবেন গ্রাহক। টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড-মানি অপশন থেকে ব্যাংক টু বিকাশ থেকে ট্রাস্ট ব্যাংকের লোগো ক্লিক করে ট্রাস্ট-মানি অ্যাপের লিংক পেতে পারেন গ্রাহক। এছাড়াও বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি