কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে কাগুজে টাকার ব্যবহার না করে কেবল মোবাইল ওয়ালেটের মাধ্যমে টেস্ট ফি দেওয়া যাচ্ছে। দেশের সংকটকালে মানুষের পাশে থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এই সেবা দিচ্ছে। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় দেশের সবচেয়ে কম খরচে কোভিড-১৯ টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। গত আগস্ট মাসের শুরু থেকে সেবাটি চলমান রয়েছে। এর আওতায় ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকা ফি প্রদান করে টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করানো যাচ্ছে। এ ছাড়া বিদেশগামী যাত্রীরা মাত্র ১ হাজার ৫০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিডের টেস্ট করাতে পারছেন। দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে এক শতাংশ চার্জ প্রদান করতে হয়। —প্রেস বিজ্ঞপ্তি