নিকলী হাওরে বাড়ছে পর্যটকদের ভিড়। হাওরের বিশাল জলরাশির ওপর নীল আকাশের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলছেন যেন। নিজের মতো করে ঘুরতে পেরে খুশি তারা। মাত্র তিন ঘণ্টায় হাওরের বিশাল অংশ ঘুরে আসা যায়। অনেকে স্থানীয় নৌকা ভাড়া নিয়ে ঘুরতে বের হন। রোমাঞ্চ প্রিয় পর্যটকরা পূর্ণিমা রাতে নৌকার ছাদে কাটিয়ে দেন। হাওরে ঘুরতে ঘুরতে চোখে পড়বে দ্বীপের মতো ছোট ছোট সবুজ গ্রাম।
এ বিষয়ে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সামসুদ্দীন মুন্না জানান, হাওরে বেড়াতে আসা পর্যটকদের সব ধরনের প্রশাসনিক সুবিধা দেওয়া হচ্ছে।