আখাউড়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আখাউড়া পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর শহরের আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ঐ বৃদ্ধের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, নারায়ণপুর জামির হোসেনের সবজি খেত থেকে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ আমরা উদ্ধার করি। বয়স আনুমানিক ৭০ বছর। তার শরীর তল্লাশি করে কিছু ওষুধ পাওয়া গেছে।