আগৈলঝাড়ায় অপহরণ মামলার আসামি সমীর ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাহাবুব উপজেলার রাজিহার গ্রামের ভোলানাথ ওঝার ছেলে সমীর ওঝাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। সমীর জিআর অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।