লাইসেন্সবিহীন সারের ব্যবসা

কামারখন্দে চার জনকে জরিমানা

কামারখন্দে লাইসেন্সবিহীন সারের ব্যবসা পরিচালনা করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বড়ধুল ও নান্দিনামধু এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

তিনি জানান, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে বড়ধুল বাজারের সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদকে ২ হাজার, হাবিব ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ২ হাজার, নান্দিনামধু এলাকার সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ১ হাজার এবং আলিম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল আলিম শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।