রংপুরে করোনায় আরো এক জনের মৃত্যু

রংপুর বিভাগের ছয় জেলায় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ৪৫ জন। মারা গেছে আরো এক জন। রংপুর বিভাগে মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৩৪ জন এবং মৃত্যু হলো ২০৫ জনের। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেস বার্তায় প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পঞ্চগড়ে ১৩ জন, রংপুরে ১০, গাইবান্ধায় ৯, দিনাজপুুরে সাত, লালমনিরহাটে তিন এবং কুড়িগ্রাম জেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছে।