শোক সংবাদ

খাদিজা আক্তার

চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোপ্রধান মুস্তফা নঈমের মাতা খাদিজা আক্তার (৮১) গত বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি পাঁচ পুত্র-কন্যা রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর চকবাজার ধোনিরপুল ফালাহগাজী মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।