কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মুহাম্মদ আবু তাহের গত বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা, বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং তার প্রতিষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর শোক প্রকাশ করেন।