রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. মোফাজ্জল হোসেন

খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, ঢাকা, মিরপুর-এর পরিচালক আনোয়ার হোসেনের ছোট  ভাই এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোফাজ্জল হোসেন (৫৫) গত ১৩ সেপ্টেম্বর রবিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে রেখে যান। সেনাবাহিনীর একটি দল মরদেহে সশস্ত্র বাহিনীর পতাকা আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করে। মরহুমের গ্রামের বাড়ি বরিশালের দপদপিয়ায় পরদিন বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে  সমাহিত করা হয়।