নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু। গতকাল মসজিদ ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের মাধ্যমে হতাহতের পরিবারের মধ্যে তিনি এ সহায়তা দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল কায়সার, ইকবাল পারভেজ প্রমুখ। হতাহতের পরিবারের মধ্যে ডা. আবু জাফর চৌধুরী বিরু ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। পরে হতাহতের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।