রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের পাঁচ তলার জানালার সানসেট থেকে মীম নামে এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার উত্তরা ২ নম্বর সেক্টরের সোনারগাঁও অ্যাভিনিউ সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে বিষয়টি পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকের নজরে এলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উত্তরা পশ্চিম থানার একাধিক টিম ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আধঘণ্টা অক্লান্ত চেষ্টায় শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার এসআই রায়হান জানান, ভবনের ভাড়াটিয়া মঞ্জুরুল আলমের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত মীম। উদ্ধারের পর থেকে শিশুটি কান্নাকাটি করছে। শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।