প্রতি সাতজনে একজন করোনা রোগী স্বাস্থ্যকর্মী : ডব্লিউএইচও

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রতি সাতজনে একজন স্বাস্থ্যকর্মী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। কোনো কোনো দেশে প্রতি তিনজনে একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচও’র মহাপরিচালক আদহানোম ঘেব্রেইসিয়াস বলেন, বিশ্বে যতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্য ১৪ শতাংশই স্বাস্থ্যকর্মী। কোনো কোনো দেশে এই সংখ্যা ৩৫ শতাংশ। তিনি স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করার আহ্বান জানান। এদিকে বিশ্ব জুড়ে প্রায় তিন কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৯ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। -আলজাজিরা