গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা আগামীকাল শনিবার সকাল ১০টায় শিববাড়ি মোড়স্থ ইউরোবাংলা রেস্ট্রুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে জেলার খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের ‘ভাওয়াল পদক’ ও গুণীজন সংবর্ধনা এবং মুজিববর্ষ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হবে। সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি থাকবেন। সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি থাকবেন। -প্রেস বিজ্ঞপ্তি