কাশ্মীর বিশ্ববিদ্যালয় সারা ভারতের মধ্যে ১৭ তম স্থান দখল করেছে। জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (ন্যাক) অনুযায়ী, দেশটির এ-প্লাস গ্রেড বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে ওই অবস্থানে রয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের মে মাস পর্যন্ত ২০২০ সালের বার্ষিক র্যাংকিংয়ে দেশর ৭০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই র্যাংকিং হয়। এতে বিশ্ববিদ্যালয়টি, ১ হাজারের মধ্যে মোট ৬৩১.৭৪ পয়েন্ট অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি বার্ষিক মূল্যায়নে একাডেমিকে ২৭২.৬৩ পয়েন্ট এবং ব্যবহারিক ও গবেষণায় ১৯ পয়েন্ট অর্জন করেছে।
আরও পড়ুন: সীমান্ত সন্ত্রাসীদের সমর্থনে পাকিস্তানের ভূমি নিয়ে দ্বন্দ্ব ভারতের প্রত্যাখ্যান: এমইএ
জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (ন্যাক) গত ২০১৬ সালের মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টিকে এ-গ্রেড হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইন্ডিয়া ব্লুম।
ইত্তেফাক/আরআই