শব্দ রসায়ন

আক্কেল গুড়ুম

কিংকর্তব্যবিমূঢ়। জ্ঞান লোপ পাওয়া

কামান থেকে গোলা যেমন হঠাত্ গুড়ুম শব্দে উড়ে যায়, তেমনি কখনো কখনো অবস্থার বিপাকে মানুষের বুদ্ধি- আক্কেলও মাথা থেকে হঠাত্ উড়ে যায়। এই অবস্থাটাই মানুষের আক্কেল গুড়ুম অবস্থা। মানুষের আক্কেল গুড়ুম অবস্থা সদাসর্বদা হয় না। আক্কেল গুড়ুম তখনই হয়—যখন কেউ, বিশেষ কোনো কথা শোনার জন্য বা দেখার জন্য একেবারে প্রস্তুত থাকে না।

সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান