বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি আবদুল আলীম হিমুর স্মরণে প্রেসক্লাবের আয়োজনে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে বরগুনা পৌরসভার হলরুমে প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জালাল উদ্দিন, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, জেলা মহিলা সংস্থার সভাপতি হোসনেয়ারা চম্পা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জহিরুল হাসান বাদশা, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের প্রমুখ।