ফয়েজ বখস্ ভুঁইয়া
লালমনিরহাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফয়েজ বখস্ ভুঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষ্যে মরহুমের লালমনিরহাট শহরের সাহেব পাড়াস্থ নিজ বাসভবন জাহানারা মঞ্জিলে কোরআন খতম, বাদ জোহর মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হবে। মরহুমের নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের এই দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।