প্রত্যেকটি ভোট গণনা হবে এবং ফল মেনে নেব :বাইডেন

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ৩ নভেম্বরের নির্বাচনে প্রত্যেকটি ভোট গণনা করা হবে এবং তিনি নির্বাচনের ফল মেনে নেবেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি ফল মেনে না নেওয়ার ঘোষণার নিন্দা জানান। খবর ডেইলি মেইলের

মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে বাইডেন বলেন, সব ভোট গণনা করা হবে এবং সম্পূর্ণ নির্বাচনি ফল মেনে নেওয়া হবে। তিনি ট্রাম্পের কথা প্রসঙ্গে বলেন, আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেননি। আমেরিকায় এটা হয় না। এটা আমাদের সঙ্গে মানায় না। ডাকযোগে ভোট নিয়ে ট্রাম্পের দুশ্চিন্তার বিষয়ে বাইডেন বলেন, একজন প্রেসিডেন্টের যদি নিশ্চিত আত্মবিশ্বাস না থাকে তাহলে তিনি হয়তো জিততে পারবেন না বলেই বলেছেন। এমনটা করা উচিত না। বাইডেন সিএনএনকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘পাঁচ মাস আগে আমি বলেছিলাম যে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের তারিখ পরিবর্তন করতে চাইছেন। সবাই বলেছিলেন, না তিনি (ট্রাম্প) সেটা করবেন না। পরে ট্রাম্পই বলেছিলেন, নির্বাচনের তারিখ পেছানো বা স্থগিত করা উচিত।’