সৌদি আরবের উত্তরাঞ্চলের নেফুদ মরুভূমিতে প্রায় ১ লাখ ২০ হাজার বছর আগের মনুষ্য পদচিহ্ন পাওয়া গেছে। পাওয়া গেছে পশুর অস্তিত্বও। এছাড়া সেখানে একটি অগভীর কূপের সন্ধান পাওয়া গেছে। লাখো বছর আগে এই কূপ থেকে ঐ সময়ের মানুষ ও পশুরা পানি পান করত। গবেষকরা পায়ের ছাপ দেখে এসব তথ্য উদ্ধার করেছে। তারা বলেছেন, যে পায়ের ছাপ পাওয়া গেছে সেগুলো বর্তমানের যে কোনো প্রজাতির উট, মহিষ এবং হাতির পদচিহ্নের চেয়ে বড়। ঐ মানুষরা বড় বড় স্তন্যপায়ী প্রাণীদের শিকার করত। তবে তারা এক জায়গায় বেশি দিন থাকত না। দীর্ঘযাত্রায় তারা পানির কূপটি ব্যবহার করত।
বুধবার সায়েন্সেস অ্যাডভান্সস-এ প্রকাশিত নতুন গবেষণাপত্রে এসব কথা বলা হয়েছে। ছাপগুলো থেকে বোঝা যায়, মানবজাতি আফ্রিকা থেকে কীভাবে এই মরু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। আজকের আরবের বিস্তীর্ণ মরুভূমিতে প্রাচীন মানুষরা আশ্রয়হীনভাবে বসবাস করত এবং তারা প্রাণী শিকার করত। এই শিকার করা ছিল তাদের কাছে অত্যন্ত আনন্দের। গবেষকরা বলেছেন, পায়ের ছাপগুলো জীবাশ্ম প্রমাণের এক অনন্য উদাহরণ, যা তারা সময়মতো করতে পেরেছে।—এনডিটিভি