স্টাফ রিপোর্টার, রংপুর
১৬০ কোটি টাকা ব্যয়ে রংপুরে নির্মাণ করা হবে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল। ১৫ তলাবিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন চলছে দরপত্রের মূল্যায়নও যাচাই-বাছাই। এ বিষয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু জানান, এই হাসপাতালের সব কিছুই হবে অত্যাধুনিক। বিশ্বে যে ধরনের ক্যানসারের চিকিত্সা হয় তা রংপুরেই হবে। রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী-২ সাকিউজ্জামান জানান, আগামী দুই বছরের মধ্যে হাসপাতালটির নির্মাণকাজ শেষ হবে। আমরা সেভাবেই কাজ গুছিয়ে নিচ্ছি।