গৌরনদীতে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীর পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও আশোকাঠী বাজারে সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নির্দেশনায় ঐদিন দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিনসহ ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।