মানাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় মানাস নদী থেকে শুক্রবার ভোররাতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রফিজউদ্দিন (৭৫)। উপজেলার লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী এর সত্যতা নিশ্চিত করেছেন। গঙ্গাচড়া মডেল থানার এসআই ফারুক লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, রফিজউদ্দিন ভোরে টয়লেটে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে মারা গেছেন।