স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনার আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি রিকশাচালক আবদুল মতিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাড়ে চার মাস পর বৃহস্পতিবার রাতে টঙ্গী দত্তপাড়া রোডের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার শ্রীমদ্দি গ্রামের লালু মিয়ার ছেলে। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক মতিন ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।