ইংল্যান্ডে এলেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক

টটেনহ্যামে ফেরার আনুষ্ঠানিকতা সারতে ইংল্যান্ডে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল।

স্কাই স্পোর্টসের প্রকাশ করা এক ভিডিওতে গতকাল শুক্রবার দেখা যায়, টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভির ব্যক্তিগত বিমান থেকে বেরোচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা লেফটব্যাক সার্জিও রেগিলনও একই বিমানে ছিলেন বলে জানা যায়। ৩১ বছর বয়সি বেল শুরুতে টটেনহ্যামে ধারে যোগ দেওয়ার কথা।

২০০৭ সালে সাউদাম্পটন থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার পর শুরুতে কিছুটা ধুঁকেছিলেন বেল। এরপর ২০১৩ সালে যখন ক্লাব ছাড়েন, ততদিনে নামের পাশে যোগ হয়ে গেছে ৫৬টি গোল আর ৫৮টি জোগান, তাও মাত্র ২০০ ম্যাচেই! রিয়ালে যোগ দেওয়ার পর চারটি চ্যাম্পিয়ন্স লিগ আর দুটো লা লিগা জিতলেও শেষে কোচ জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক আর শারীরিক ফিটনেসে অবনতির কারণে দল থেকে একপ্রকার ব্যত্যয় হয়ে পড়েন বেল।