ভারতে লকডাউনে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, অ্যাকাউনটেন্ট, বিশ্লেষকসহ কমপক্ষে ৬০ লাখ উচ্চপদস্থ (হোয়াইট কলার) চাকরিজীবী তাদের কাজ হারিয়েছেন। ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) সর্বশেষ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএমআইইর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি-এপ্রিলে ভারতে উচ্চপদস্থ চাকরিজীবীর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ। ২০১৯ সালের মে-আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৮৮ লাখে। একই বছরের সেপ্টেম্বর-ডিসেম্বরে এই সংখ্যা প্রায় স্থিতিশীল ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি-এপ্রিল মাসে এই সংখ্যা কমে হয় ১ কোটি ৮১ লাখ হয়। কিন্তু গত মে থেকে আগস্টে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখে। অর্থাত্ করোনার কারণে ৫৯ লাখের বেশি চাকরিজীবী চাকরি হারিয়েছেন।