অর্থ পাঁচারের মামলার আসামি মো. সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
এবি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে ১৬৫ কোটি টাকা আত্মসাতের মামলার আসামি সাইফুল হক।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামি পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।