পতিতপাবন মণ্ডল,সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ ও ২ নং ক্রমিকের প্রশ্নের উত্তর দাও:
১.নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার,কেউ কৃষক। সবাই আমরা পরসপরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ। কৃষক কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে। আমাদের আছে নানা ধরনের উত্সব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। হিন্দুদের দুর্গা পূজাসহ আছে নানা উত্সব আর পার্বণ। খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড় দিন। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। এ ছাড়াও রয়েছে নানা উত্সব। পহেলা বৈশাখ-নববর্ষের উত্সব। রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উত্সব। পোশাক পরিচ্ছেদও ভিন্ন ভিন্ন ধরনের। মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। তাই দেশকে আমাদের ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়,কোথায় নদী,কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি। এ জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, পরসপর মেলামেশা করা। কাছাকাছি আসা,মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ,নদী,আকাশ,প্রান্তর,পাহাড়,সমুদ্র- এইসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনই তার আলো, বাতাস ও সমপদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসব।
১.নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখো:
জননী,সাহায্য,বিজু,বৈচিত্র্য,দরকার,শ্রদ্ধা,বেলাভূমি।
শব্দ অর্থ
জননী মাতা / মা।
সাহায্য সহায়তা /সহযোগিতা।
বিজু চাকমাদের নববর্ষ উত্সব
বৈচিত্র্য বিভিন্নতা
দরকার প্রয়োজন /আবশ্যক
শ্রদ্ধা বিশেষ সম্মান/ভক্তি।
বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান
উত্তর:
২.নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
ক.মুসলমানদের দুটি প্রধান উত্সবের নাম লেখো।
উত্তর মুসলমানদের প্রধান দুটি উত্সব হলো-
i.ঈদ-উল-ফিতর, ii. ঈদ-উল-আযহা।
iii. দেশকে কার সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে।