ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো.কবির হোসেন (সুজন)
প্রভাষক,ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলো। আশা করি অনুশীলনে রাখবে।
উদ্দীপক : ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানি হলো Big Bangla Industries Ltd. উক্ত কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান Big Bangla Agro Ltd. Big Bangla Spices Ltd. এবং Bio-Shop. সহযোগী প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করাই মূল প্রতিষ্ঠানের কাজ।
ঘ) উদ্দীপকে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে তুমি কি ধরণের কোম্পানী বলবে? তোমার মতামত দাও।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর:— উদ্দীপকে সাবসিডিয়ারি কোম্পানির কথা বলা হয়েছে।
যদি কোনো কোম্পানি অন্য কোনো বড় কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয় বা বড় কোম্পানি উক্ত কোম্পানির ৫০% এর অধিক শেয়ারের মালিক হয় বা উক্ত কোম্পানীর মোট ভোট দান ক্ষমতার ৫০% ভাগ এর অতিরিক্ত ভোট দান ক্ষমতা প্রয়োগ করতে পারে এই ধরনের নিয়ন্ত্রণাধীন কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়।
উপরের উদ্দীপকে Big Bangla Industries Ltd এর সহযোগী প্রতিষ্ঠান হলো Big Bangla Agro Ltd. Big Bangla Spices Ltd. এবং Bio-Shop. উক্ত তিনটি প্রতিষ্ঠান Big Bangla Industries Ltd দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তিনটি প্রতিষ্ঠানেরই অধিকাংশ পরিচালক নিয়োগ,নিয়ন্ত্রনের ক্ষমতা Big Bangla Industries Ltd এর রয়েছে। প্রকারান্তরে, তিনটি প্রতিষ্ঠানই Big Bangla Industries Ltd দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই হিসেবে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়।
বড় প্রতিষ্ঠানটিকে হোল্ডিং কোম্পানি এবং তার অধীনে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বলা হয়। উক্ত সহযোগী তিনটি প্রতিষ্ঠানই ছোট ছোট প্রতিষ্ঠান বিধায় তিনটি প্রতিষ্ঠান সাবসিডিয়ারি কোম্পানি, Big Bangla Industries Ltd সেই হিসেবে হোল্ডিং কোম্পানি। তাই সহযোগী তিনটি প্রতিষ্ঠানই এক একটি সাবসিডিয়ারি কোম্পানি। ছোট ছোট কোম্পানিগুলোর আর্থিক সংকটের সময় বড় কোম্পানি গুলো এই ধরনের দায়িত্ব নিয়ে থাকেন।