অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি

এস. এম. সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

 

Voice Change

 

আজ তোমাদের Assertive Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ পরিবর্তন করার নিয়ম শেখাবো।

Structure : (Obj   + Sub) + be verb + Verb Past participle form + by + (Sub  + Obj) .

প্রথম (Obj  +  Sub) ও শেষ (Sub  +  Obj) অংশের জন্য...

Subject                  Object

I                              me

We                          us

You                        you

He                           him

She                         her

They                       them

দ্বিতীয় অংশ be verb-এর জন্য কয়েকটি কথা মনে রাখতে হবে

১) যদি Active Voice-এ কোনো Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) না থাকে এবং মূল verbটি যদি Present form হয়, তবে Passive Voce-এ be verb হিসাবে Person অনুসারে am, is, are বসাতে হবে। কিন্তু মূল verbটি যদি Past form হয় তবে Person অনুসারে was, were বসবে।

[বি. দ্র. : do, does Auxiliary verb হিসাবে থাকলেও am, is, are এবং did Auxiliary verb থাকলে was, were বসে।

২) মূল verb-এর সাথে ing থাকলে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত being আনতে হবে।

৩) মূল verb যদি Past participle form হয়, তবে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত been আনতে হবে। [বি. দ্র. : কিছু কিছু verb-এর Past form এবং Past participle form এক হয়ে থাকে; সেক্ষেত্রে verb-এর আগে Auxiliary verb থাকলে, সেটাকে verb-এর Past participle form হিসেবে ধরতে হয়।]