বিনোদন ডেস্ক
বলিউডে সিনেমা প্রযোজনায় এখন নিয়মিত হচ্ছে নায়িকারাও। অভিনয়ের চেয়ে এখন প্রযোজনার দিকেই মনোযোগী অনেকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল পিকচার্স থেকে প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বিয়ের পর তাকে অভিনয় থেকে দূরে থাকতে দেখা গেলেও নিজের প্রযোজনা নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি। করোনার মধ্যে ওটিটি প্লাটফর্ম অ্যামজন প্রাইম ও নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে যান তিনি। এবার প্রকাশ্যে এলো প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত হরর থ্রিলার সিনেমা ‘এভিল আই’। করোনার কালবেলায় ওটিটি প্লাটফর্মই ভরসা! আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ওয়েব প্লাটফর্ম অ্যামাজন প্রাইমের সঙ্গে মিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রযোজনা সংস্থা পার্পেল পেবল পিকচার্সের ব্যানারেই তৈরি হয়েছে এই সিনেমাটি। মাধুরী শেখরের লেখা ‘এভিল আই’ শীর্ষক একটি বই থেকে এই সিনেমার গল্প নেওয়া হয়েছে। কুসংস্কারকে ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটির কাহিনি।