বরিশালে বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতা
বরিশাল অফিস
বরিশালে উপজেলা পর্যায়ে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে এই বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে ৯ জনের হাতে পুরস্কার তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতায় সদর উপজেলায় বিজয়ী ৯ জনের মধ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।