দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শনিবার দুপুরে সবুজ পাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, সবুজ পাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়া হবে। এ অ্যাপস ব্যবহার করে সামাজিক বেষ্টনীর সব সুবিধার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দ্রুত সেবা পৌঁছানো সম্ভব হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, সবুজ পাতা মোবাইল সফটওয়্যার মোবাইল অ্যাপসের প্রধান উপদেষ্টা মন্ত্রীপুত্র ব্যারিস্টার কৌশিক নাহিয়ান উপস্থিত ছিলেন।