বরিশাল অফিস
দুস্থ নারীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের আয়োজনে পুলিশ লাইনসের পুনাক কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী আফরোজা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপির পুনাক সম্পাদিকা সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম, উত্পাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, পুনাক সদস্য তাহমিনা এ্যানিসহ অন্যান্যরা। পরবর্তী সময়ে নগরীর রূপাতলী মেট্রোপলিটন পুলিশ লাইনসে বৃক্ষ রোপণ করেন পুনাক নেতৃবৃন্দ।