মুলাদীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে নারকেল গাছ থেকে পড়ে বিল্লাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের ইনসান রাড়ির ছেলে বিল্লাল পাশ্ববর্তী মহল্লার সিরাজ মোল্লার বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে জাগরনী বাজারে নিয়ে প্রাথমিক চিকিত্সা দিয়ে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।