মহেশপুরে বিপুল মাদক ও অলংকার জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে গত দুই দিনে ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও রুপার অলংকার জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে যাদবপুর বিওপির টহল দল উপজেলার কানাইডাঙ্গা মাঠ থেকে ৯২ বোতল ফেনসিডিল এবং বড়বাড়ি রাজাপুর মাঠ থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করে। পলিয়ানপুর বিওপির টহল দল ঝিটকিপোতা মাঠ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে। এছাড়া শুক্রবার রাতে বাঘাডাঙ্গা বিওপির টহল দল বাঘাডাঙ্গা বাজারপাড়ার মাঠ থেকে ব্যাগ ভর্তি রূপার নুপুর ও চেইন জব্দ করে। জলুলী বিওপির টহল দল গোপালপুর মাঠ থেকে ৫৯৩ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক মামলা হয়েছে।