সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় দুই জেলে আটক

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনের অভায়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে নৌকাসহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোরে খুলনা রেঞ্জের নীলকোমল টহল ফাঁড়ির অধীন কাগা নদীর শাখা খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—আ. আলিম সানা ও আবু সাঈদ গাজী। তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষ (এসিএফ) মো. আবু সালেহ বলেন, প্রবেশ নিষিদ্ধ এলাকায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।