বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় শনিবার পানিতে ডুবে তুষার (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। তুষার উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুস বলেন, তুষার প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরা দেখে। তবে আজ সে একাই সেখানে এসে পা ফসকে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।