চোরাই অটোরিকশাসহ দুই জন গ্রেফতার

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় শনিবার ব্যাটারিচালিত একটি চোরাই অটোরিকশাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার এসআই হুমায়ুন ও এএসআই বুলবুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনা থেকে চুরি হওয়া অটোর মালিককে পাওয়া যায়নি। গ্রেফতারকৃতরা পেশাদার অটো চোর দলের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহূত অস্ত্র উদ্ধার করা হয়েছে।