বেলকুচিতে এক দিনে পাঁচ বাল্যবিবাহ বন্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচি উপজেলায় এক দিনে পাঁচ স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাল্যবিবাহ বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, শুক্রবার দুপুর হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়েগুলো বন্ধ করা হয়। পাঁচটি বিয়েতেই কনে ছিল অপ্রাপ্ত বয়স্ক। সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেওয়া হয়।