জয়পুরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী আটক

জয়পুরহাট প্রতিনিধি

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পাঁচ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আনজুয়ারাকে আটক করেছে। আনজুয়ারা পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন চেচড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলার ধলাহার ইউনিয়নের কদমতলী মোড় এলাকা থেকে তাকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আনজুয়ারাকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম।