শিবালয়ের ঐতিহ্যবাহী উলাইল গ্রামে ‘প্রমথ চন্দ্র বিদ্যায়তন’ নামে উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিকল্পনা মন্ত্রণালয় উপসচিব পরিমল চন্দ্র বসু সভাপতিত্বে গতকাল আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, ইউএনও বিএম রুহুল আমিন রিমন, বিদ্যালয় দাতা সদস্য ডা. কনক চাঁপা বসু, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেকার সমস্যা সমাধানে ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে দেশে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটাতে হবে।