রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার দুস্থ পথশিশুদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে লেখাপড়া ব্যাহত হওয়া শিশুদের খাতা, কলম, পেন্সিল, স্কেলসহ শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য গতকাল রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এ অর্থ বিতরণ করেন। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন। বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, ইউপি সচিব গোলবক্স ভুঁইয়া, ইউপি সদস্য নবী হোসেন, আয়ুব উল্লাহ, সিরাজুল ইসলাাম, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, সাংবাদিক এম এ মোমেন প্রমুখ।